প্রতিটা প্রেমের শুরুর দিকটা খুব সুন্দর হয়, তারা ভাবতে শুরু করে জীবনটা এমন সুখেরই হয়, এ প্রেম আরও আগে শুরু হলো না কেন। একসময় যখন সম্পর্কটা ভেঙে যায় তখন মনে হয় ঐ সম্পর্কটা টিকে থাকলে জীবনটা কত সুখের হতো। আসলে বেশিরভাগ সম্পর্কগুলোই হয় অভিনয় দিয়ে, আর এই অভিনয় মানুষ বেশিদিন করতে পারে না। একসময় মানুষের আসল রূপ সামনে এসে দাঁড়ায়, তখনই সম্পর্কটা ভেঙে যায়। আর সম্পর্ক ভেঙে যাওয়ার পর জীবনটা হয়ে যায় প্রেমের প্রথম সময়ের সুখের ঠিক উল্টো, অর্থাৎ জীবনটা হয়ে যায় দুর্বিসহ। আর তখন মনে হয় জীবনটা বুঝি এরকম দুঃখেরই হয়। আসলে মানুষ অভিনয়কে বেশি পছন্দ করে, বিশেষ করে মেয়েরা। জীবন কখনই এত সুখের হয় না, সুখ দুঃখ মিলেই জীবন। কিন্তু অভিনয়ের সুখটি হয়তো স্বর্গকেও হার মানায়। তাই সম্পর্ক ভেঙে গেলে কষ্টও বেশি পায় মানুষ। কারণ মানুষ যখন আরামের বিছানায় থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায় তখন আর কাঠের বিছানায় মজা পায় না, শরীর ব্যথা হয়ে যায়। প্রেমের ক্ষেত্রে শরীর ব্যথা করে না ব্যথা করে মনে, যা কাউকে দেখানো বা বোঝানো যায় না। শরীরে ব্যথা হলে ঔষধ খেলে কমে কিন্তু মনে ব্যথা হলে দুনিয়ার কোনো কিছুতেই তা সারে না। কথায় বলে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিবে কোথা, আসলে প্রেমের ব্যথা হয় মনে আর মন খারাপ হলে দুনিয়ার সব কিছুই খারাপ লাগে।
-Rahul

0 Comments